বাংলা হোমিওপ্যাথি
সহায়তা

কারিগরি সহায়তা

সাধারণ সমস্যাগুলোর সমাধান এখানে দেওয়া আছে। তাতেও না মিটলে নিচের ফর্মে বা সরাসরি যোগাযোগ করুন।

📥 বই ডাউনলোড হচ্ছে না

ইন্টারনেট সংযোগ চালু করে আবার চেষ্টা করুন। তবু না হলে অ্যাপের "আমার সুবিধা" পেজের সেটিংস অংশে অনলাইন কনটেন্টের লিংকটি ঠিক আছে কিনা দেখে "এখনই চেক করুন" চাপুন। একবার ডাউনলোড হয়ে গেলে বই ইন্টারনেট ছাড়াই পড়া যায়।

⬆️ নতুন বই ও কনটেন্টের আপডেট

নতুন সংস্করণ এলে বইয়ের কার্ডে "নতুন সংস্করণ" বোতাম দেখা যাবে — এক চাপেই হালনাগাদ হয়ে যাবে। বই, প্রবন্ধ ও টিপসের মতো কনটেন্ট সার্ভার থেকে নিজে নিজে হালনাগাদ হয়; এজন্য নতুন করে অ্যাপ ইনস্টল করতে হয় না।

⭐ প্রিমিয়াম সক্রিয় করা

প্রিমিয়াম পেজে আপনার ডিভাইস কোডটি দেখতে পাবেন। নির্ধারিত মাধ্যমে পেমেন্টের পর WhatsApp-এ ডিভাইস কোডটি পাঠালে সক্রিয়করণ কোড দেওয়া হয় — কোডটি প্রিমিয়াম পেজে বসালেই প্রিমিয়াম চালু হবে। কোডটি শুধু আপনার এই ফোনেই কাজ করবে।

💾 তথ্য ও ব্যাকআপ

কেস রেজিস্টারসহ সব ব্যক্তিগত তথ্য শুধু আপনার ফোনেই থাকে, কোনো সার্ভারে যায় না। ফোন বদলানোর আগে সেটিংস থেকে এনক্রিপ্ট করা ব্যাকআপ নিয়ে রাখুন এবং নতুন ফোনে রিস্টোর করুন। অ্যাপ আনইনস্টল করলে ফোনে থাকা তথ্য মুছে যায় — তাই আনইনস্টলের আগে অবশ্যই ব্যাকআপ নিন।

🐢 অ্যাপ ধীর চললে বা হঠাৎ বন্ধ হলে

ফোন একবার রিস্টার্ট করে দেখুন, ফোনে পর্যাপ্ত খালি জায়গা রাখুন এবং অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করুন। সমস্যা থেকে গেলে নিচের যেকোনো মাধ্যমে আমাদের জানান — কোন পেজে, কী করতে গিয়ে সমস্যা হয়েছে লিখলে সমাধান দ্রুত দেওয়া যায়।

💬 বার্তা পাঠান (WhatsApp)

বোতামে চাপলে WhatsApp খুলবে — বার্তাটি লিখে পাঠিয়ে দিন।